লক্ষাধিক ভোটে জয়ী সালমান এফ রহমান

প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০১-০৭ ২১:৪২:৩৪


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমা ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৩০ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

এএ