আজ ঢাকার বাতাস ‌‘খুবই অস্বাস্থ্যকর’

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-০৮ ১১:৪২:৩৬


বায়ুদূষণে ২৮৪ স্কোর নিয়ে রাজধানী ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বায়দূষণের এই মান অনুযায়ী ঢাকার বাতাস ‌‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আজ সোমবার সকাল নয়টা ৩৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এই স্কোর নির্ণীত হয়।

একই সময় ২৭২ ও ২২৭ স্কোর নিয়ে ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে আছে ২ ও ৩ নম্বরে। ১৮১ ও ১৭২ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ও করাচি আছে যথাক্রমে ৬ ও ৭ নম্বরে। ১৯৩ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাটার আছে ৪ নম্বরে। ১৮৩ স্কোর নিয়ে চীনের উহান আছে ৫ নম্বরে। ১৬৭, ১৬৬, ১৬৫ স্কোর নিয়ে যথাক্রমে ভারতের মুম্বাই ৮, চীনের চেংড়ু ৯ ও নেপালের কাঠমান্ডু ১০ নম্বরে অবস্থান করছে।

এম জি