উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৮ ১১:৫৫:০৩
রাজধানীর উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরায় আঞ্জুম রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি রাশেদ বিন খালিদ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














