আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না: জি এম কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৮ ১৪:২৬:১৩
সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে। যাকে জেতাতে চেয়েছেন সেই জিতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, একটি পক্ষ আমাদের রাজনীতি নষ্টের চেষ্টা করছে। এখানে সরকারও মদদ দিচ্ছে বলে ধারণা করছি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গতকাল যে নির্বাচন হয়েছে তাতে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। আমরা একটা (নির্বাচনী) পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আমাদের প্রার্থীদের বিরুদ্ধে অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত থাকবে। তারা আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু তারা কথা দেওয়ার পরেও কথা রাখেনি। ভোটারদের হুমকি, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত থাকা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান যেখানে ছিল সেখানেই আছে।
এ সময় ঢাকা, চাঁদপুর, জামালপুর, কুমিল্লা, শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে তিনি বলেন, এসব স্থানে আমাদের প্রার্থীদের যথেষ্ট সম্ভাবনা ছিল বেরিয়ে আসার। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














