কাল শপথ নিচ্ছি না: চুন্নু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৯ ১৬:৩৪:১৬


আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু আরও বলেন, কাল আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসবো। বৈঠকের পর জানানো হবে কী করবো।

জাপা মহাসচিব জানান, পরশু (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।

এম জি