বিক্ষোভ সমাবেশের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১১ ১৫:০৭:২৭
বিএনপিপন্থি ও সমমনা দলের আইনজীবীরা আগামী ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে তারেদ এই কর্মসূচি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, টানা ৭৫ দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














