ভবন থেকে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-১২ ১৫:২৯:২৮
রাজধানীর মতিঝিলের একটি ভবনের অষ্টম তলার বারান্দা থেকে নিচে পড়ে মো. হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন স্ত্রী বলে জানা গেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পরিবার জানিয়েছে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন ফাতেমা। তবে হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














