বিএসএফের গুলিতে বিজিবি সদস্য হত্যা বিচ্ছিন্ন ঘটনা: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২৩ ২০:৫৮:২২
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, নৌপথসহ সবক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা পদ্ধতি চালু নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। দ্রুতই এ নিয়ে সুখবর আসতে পারে।
বাংলাদেশের পায়রা ও মাতারবাড়ী বন্দরে ভারত বিনিয়োগে আগ্রহী বলেও এ সময় জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।
প্রসঙ্গত, গতকাল সোমবার যশোরের বেনাপোল উপজেলার ধান্যখোলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বিজিবি সদস্য নিহত হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














