ফিনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৮ ১৪:১২:৩২


পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির উদ্যোক্তা ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে ফান্ডের ১৮ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

এনজে