এক্সিম ব্যাংকের লেনদেন বন্ধ সোমবার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-২৮ ১৫:০১:৪৯
পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) লিমিটেডের রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
উল্লেখ্য, রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














