নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে অগ্নিকাণ্ড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৩ ১৬:০০:৩১


নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে এই আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এনজে