এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০২-০৪ ১২:৪৪:৩৪


মিয়ানমারে জান্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে দেশটি থেকে ছোড়া গুলিতে প্রবীর ধর নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রবীর ধর (৫৮) তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন।

বিস্তারিত আসছে…

এনজে