শেখ হাসিনাকে জর্জিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৪-০২-০৬ ০৯:৫০:২৬
টানা ৪র্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইরাকলি গারিবাশভিলি লেখেন, জর্জিয়া সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।
জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এটি দেখে আনন্দিত, আমাদের উভয় দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।
ইরাকলি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।
সূত্র:বাসস
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














