আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১৫ ১৪:৫৬:২০
আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং দলের সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভা আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যৌথসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














