আওয়ামী লীগের যৌথসভা আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১৬ ১০:০৪:১৯
দলের সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় বসছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নিবেন।
শুক্রবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যৌথসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














