আগৈলঝাড়ায় সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
প্রকাশ: ২০১৬-০৮-০২ ১৮:২৭:২৮
‘অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান-দেশী ফল বেশী খান’ এই শ্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল উপজেলা চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষকলীগ সভাপতি আ. রশিদ সিকদার।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দুলাল চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, সুভাষ চন্দ্র মন্ডল, মোজাম্মেল হক মুন্সী প্রমুখ।
পরে কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখার পর বিভিন্ন প্রতিষ্ঠানে ফলদ গাছের চারা বিতরণ করেন।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













