আগৈলঝাড়ায় জলোচ্ছ্বাস বিষয়ক দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৮-০২ ১৮:৩১:৪৬


Agailjhara Photo- 02-08-16  (1)বরিশালের আগৈলঝাড়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে জলোচ্ছ্বাস বিষয়ক দূর্যোগ ব্যবস্থপনা সংক্রান্ত দিনব্যাপী সেমিনার আজ (মঙ্গলাবার) অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শতরূপা তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্যানেল উপজেলা চেয়ারম্যান মলিনা রানী রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ব্যাকী ত্রিপুরা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমনসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সেমিনারে উপজেলার সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুধীজনসহ ও শতাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো