বিএনপির উপর নির্যাতনে জড়িতদের বিচার করা হবে: রিজভী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৫ ১৫:২৩:২৭
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনে যারা জড়িত তাদের সবারই বিচার করা হবে। সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত এটা সবাই জানে। নিজেরা কিছু না করে শুধু বিরোধী দলের উপর দোষ চাপাতে ব্যস্ত সরকার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














