পুলিশের ধাওয়ায় মৃত্যু, গণপিটুনিতে পুলিশ নিহত

প্রকাশ: ২০১৬-০৮-০৩ ২১:২৩:৫৮


narayanganj_sm_457526462নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রাইজদিয়া এলাকায় এক যুবককে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে আব্দুল মতিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আরিফুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

পুলিশের দাবি, নিহত আব্দুল মতিন মাদক বিক্রেতা ছিলেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, বুধবার (০৩ আগস্ট) বিকেল ৬টায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া এলাকায় আব্দুল মতিন নামে এক মাদক বিক্রেতাকে আটক করতে অভিযানে যায়। ওই সময়ে আব্দুল মতিন দৌড়ে পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যান। তখন তাকে ধরতে পুলিশের কনস্টেবল আরিফুর রহমানও পুকুরে নামেন। পুকুরে ডুবে আবদুল মতিনের মৃত্যু ঘটে।

পুকুর থেকে আরিফুর তীরে ও ঠার সময়ে এলাকার লোকজন ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলে মারা যান ওই কনস্টেবল।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানান, নিহত আব্দুল মতিন পানাম নগরী পুল এলাকাতে একটি পানের দোকানদার ছিলেন। তিনি মাদক সেবন করতেন, কিন্তু বিক্রি করতেন না।

সানবিডি/ঢাকা/আহো