জনরোষে সরকারকে বিদায় নিতে হবে: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৫ ১৭:৪০:৩৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পরিকল্পনা করেই গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করেছে সরকার। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এমনটা করা হয়েছে।
তিনি বলেন, এই সরকার কখনোই টিকে থাকতে পারবে না। জনরোষে তাদের বিদায় নিতে হবে। বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সরকার সে কথা বলারও সুযোগ দেয়নি
তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হাজারও পরিবারকে শেষ করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














