কুমিল্লায় যুবতীকে গণধর্ষণ, আটক ৫
প্রকাশ: ২০১৬-০৮-০৫ ২১:৫২:৫৮
কুমিল্লার সদর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে সালমা (২২) (ছদ্মনাম) নামের এক যুবতীকে ধর্ষণের ঘটনায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পাথুরিয়া পাড়া এলাকায় ৪ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে সালমা (২২) ( ছদ্ম নাম) নামের এক যুবতী ৫ যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার ধর্ষক ৫ যুবককে আটক করেছে। আটককৃত যুবকরা হলো, পাথুরিয়াপাড়া এলাকার হৃদয় হাসান (২৫) পিতা-মোমেন ভান্ডারী, নাজমুল হাসান (২২) পিতা- শুক্কুর আলী, আওয়াল হোসেন (২২) পিতা-খোরশেদ, আল-আমিন (২০) পিতা-আব্দুল মান্নান,জাকির হোসেন (২০) পিতা-মানিক মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দায়িত্বশীল সুত্র জানায়, নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি সফিউদ্দিন অভিযান চালিয়ে ধর্ষকদের আটক করেন।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে মেডিকেল কলেজ সুত্রে পাওয়া তথ্যে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ধর্ষিতাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













