নদীতে ডুবে ২ জনের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৮-০৮ ১৮:২২:১১


ডুবেদিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই ও কাকড়া নদীর মোহনায় রাবার ড্যাম এলাকায় গোসল করতে নেমে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ আগস্ট) বিকেল সোয়া ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, দিনাজপুর শহরের খেতরিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সাদ (২২) ও মুন্সিপাড়া বুটি বাবুর মোড় এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা শাকিল বিশ্বাস।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম  এ তথ্য নিশ্চিত করেন।

সানবিডি/ঢাকা/আহো