জঙ্গীরা সব ভাগ!!

প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১০:২১:৫৮


জঙ্গীরা সব ভঙ্গী করে
নানান অজুহাতে
ধর্মকে আজ বর্ম করে
বোমা ফাটায় রাতে।

জঙ্গীদের এই ভঙ্গীগুলো
রুখতে হবে সবার
খুঁজতে হবে আস্তানা কৈ
সকাল বিকাল ন’ বার।

এ দেশটা ভদ্র লোকের
জঙ্গীরা সব ভাগ!!
জঙ্গী মুক্ত করতে হবে
জাগরে সবে জাগ।

সানবিডি/ঢাকা/এসএস