চাঁদপুর শহরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১১:২৫:৩৪
চাঁদপুর শহরের রেলওয়ে জেটিসি কলোনীতে মুক্তা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেটিসি কলোনীর বাসিন্দা মুক্তা বেগমের শ্বশুর আলমগীর বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটে।
মুক্তার বাবুরহাট শিলন্দীয়া গ্রামের মনির হোসেন ভূঁইয়ার মেয়ে। গত ৭ মাস পূর্বে আলমগীর বেপারীর ছেলে সুজন বেপারীর সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আত্মহত্যার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ত্রিনাথ সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে যান।
মুক্তার শাশুড়ি শাহানারা বেগম জানান, বিকেলে তারা বউ-শাশুড়ি মিলে টিভি দেখছিলেন। তার কিছুক্ষণ পরে তার ছোট মেয়ে পাশের ঘরে গিয়ে ওড়না দিয়ে ঘরের অাঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া মুক্তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে উঠে। মুক্তার জেঠা আনোয়ার ভূঁইয়া জানান, বিয়ের পরে মুক্তার স্বামী সুজন বেপারীকে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
এরপরেও কিছুদিন পূর্বে সে তার কর্মস্থল ঢাকা থেকে চাঁদপুর এসে দোকান নেয়ার নামে আরো ৫০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অনেকবার ঝগড়া হয়েছিলো।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













