‘কথা আছে’ বলে ডেকে নিয়ে গণধর্ষণ
প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১৩:৩২:৩০
সাভারে ‘কথা আছে’ বলে এক নারী পোশাক শ্রমিককে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ওই নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।এর আগে সোমবার রাতে সাভার বাজার বাসস্টান্ডের কাছে বালুরমাঠে এ ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সাভার বাজার বাসস্টান্ডের এস এম গার্মেন্টস থেকে রাতের পালার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ওই নারী শ্রমিক। এ সময় পথে স্থানীয় বখাটে যুবক উজ্জল ও তার বন্ধু মিন্টু ‘কথা আছে’ বলে ডেকে নিয়ে স্থানীয় বালুরমাঠে পাশবিক নির্যাতন চালায়।
পরে হাত-পা বেঁধে তাকে এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে আরো এক অজ্ঞাত যুবক মিলে তাকে গণধর্ষণ করে। এর পর তারা ও নারী শ্রমিকের মোবাইল ফোন ও টাকা নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই ওই নারী শ্রমিক পুলিশকে বিষয়টি জানায়। এ ব্যপারে সাভার মডেল থানার ওসি-তদন্ত মামুন মাহামুদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি।
ওই নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে একটি মামলা নথিভুক্ত করেছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













