গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২২ ১৯:২৬:৫৫
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসে সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশের আয়োজন করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবো, মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজন করবে। আমাদের একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি জানাব। সে জন্য প্রোগ্রামটি বাইরে করবো।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














