বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীয়তপুরে যুবকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-১০ ১৯:৩৮:৪২
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম সদর উপজেলার ভুচুরা গ্রামের সিকিম আলী শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কাজ করতেন।
ইসলামিক ফাউন্ডেশনের হিসাবরক্ষক মো. নুরুল ইসলাম বলেন, দুপুরে বৃষ্টি শুরু হলে ইসলামিক ফাউন্ডেশনের ছাদে রাখা কিছু বই ভিজে যাচ্ছিল। সালাম বৃষ্টির পানি ঠেকানোর জন্য ব্যানার নিয়ে ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পাশের একটি দোকানের টিনের চালের ওপর পড়ে যান। শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













