আবারও কমলো জ্বালানি তেলের দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-৩১ ১৬:২২:৫৩
দেশের বাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তীত রয়েছে।অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা লিটার বিক্রি হচ্ছে। নতুন এ দাম সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেনের দাম ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














