ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও এর শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৪-১৬ ১৫:১০:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হুসাইনের হাতে থাকা কোম্পানিটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














