ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৪ এপ্রিল
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৪-১৭ ১০:১৮:০১
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
একই সভায় ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














