পূবালী ব্যাংক সিকিউরিটিজ’র ১৪তম এজিএম অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৪-১৮ ১৬:২০:৪২


পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্লাটফর্মে) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরউদ্দিন আহমদ।

সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালকবৃন্দ- আজিজুর রহমান, মোস্তফা আহমদ, আয়শা ফারহা চৌধুরী, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আসিফ এ. চৌধুরী, শাহীনুজ্জামান ইয়াকুব, ড. শাহ্দীন মালিক, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মোঃ শাহ্ আলম উপস্থিত ছিলেন।

এসময় পূবালী ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।

এএ