যেগুলো নারীরা গোপন রাখতে পছন্দ করে

প্রকাশ: ২০১৬-০৮-১৮ ২০:৩৫:২৯


যেসব-কথা-নারীরা-গোপন-রাখেনবলা হয় নারীদের মন বুঝা দায়। তারা নাকি মনের সব কথাই গোপন রাখতে পছন্দ করেন। শুধু বিয়ের আগেই নয়, বিয়ের পরেও নারীরা তাদের এই অভ্যাস বজায় রাখেন।

আর এজন্য অনেক সময় তাদের সঙ্গীকেও নানারকম সমস্যায় পড়তে হয়। জেনে নিন কোন কোন বিষয় নারীরা লুকিয়ে রাখতে পছন্দ করেন।

শারীরিক সমস্যা: শারীরিক সমস্যার কথা নারীরা কিছুতেই তার সঙ্গীকে বলতে চান না। তারা মনে করেন, ছোটখাটো শারীরিক সমস্যার কথা সঙ্গীকে বললে, তাদের অকারণে বিব্রত করা হবে।

পারিবারিক সমস্যা: পরিবারের ছোটখাটো সমস্যার কথা নারীরা তার সঙ্গীকে জানাতে চান না। যদি তার সন্তানের বিষয়েও কোন সমস্যা হয়, তাহলেও তারা নিজেরাই সেই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। একইসঙ্গে তারা তার স্বামী বা সঙ্গীকেও পাশে পেতে চান।

যৌনতা: যৌনতা সম্পর্কে নারীরা চিরকালই লাজুক। অনেক নারীই তার সঙ্গীর কাছ থেকে চাহিদা মতো শারীরিক সুখ পান না। তবুও তারা এই বিষয়টি নিয়ে সঙ্গীর সঙ্গে পরামর্শ করতে চান না তারা।

সাবেক প্রেম: নারীর জীবনের প্রথম প্রেম বা প্রেমিকের বিষয়টি গোপন করেন বর্তমান সঙ্গীর কাছে। মূলত সঙ্গীর মনে নেতিবাচক ধারণা তৈরি করতে চান না বলেই তারা বিষয়টি গোপন করেন।

কর্মস্থল: নিজের কর্ম জগৎ সম্পর্কে সব কথা সঙ্গীকে বলতে চান না নারীরা। কর্মস্থলের ছোটখাটো বিষয় তারা গোপন রাখেন। তাদের ধারণা, যদি সঙ্গীকে বিষয়টি জানানো হয় তবে হয়ত সঙ্গীর মনে খারাপ ধারণা তৈরি হতে পারে।

নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট: যে কোন সম্পর্কের ক্ষেত্রে টাকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোন মেয়ে যদি চান, আলাদা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, তাহলে তার সঙ্গী বা স্বামী বিষয়টি পছন্দ নাও করতে পারেন। তাই তারা এই সমস্ত বিষয় সঙ্গীর থেকে লুকিয়ে রাখেন।

সানবিডি/ঢাকা/আহো