বিএনপি-এনডিএম-গণঅধিকার পরিষদের বৈঠক আজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৬ ১২:৫২:১৫
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম), গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহষ্পতিবার (১৬ মে) যথাক্রমে বিকাল ৪টায় এনডিএম, ৫টায় গণঅধিকার পরিষদ এবং সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে পৃথক তিনটি বৈঠক বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














