রাতে ঘুমের সমস্যায় আত্মহত্যার প্রবণতা

প্রকাশ: ২০১৬-০৮-২৬ ২১:০১:০৩


image (2)স্ট্রেস, কাজের চাপ, হতাশা, অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে এখন ঘুমের সমস্যা ভুগছেন অনেকেই। রাতে শুয়ে অনেক ক্ষণ এ পাশ, ও পাশ করার পর ঘুম আসে।

স্বাভাবিকভাবেই সকালে বিছানা থেকে শরীরটাকে টেনে তুলতেই জ্বর আসে। গবেষকরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে ঘুমের সমস্যা জাগিয়ে তুলতে পারে আত্মহত্যার ইচ্ছা।

মোট ১৮ জনকে নিয়ে এই বিষয়ে সমীক্ষা চালান গবেষকরা। দেখা গিয়েছে ঘুমের ব্যাঘাত হলে হতাশা, অসহায়তা তৈরি হয়। যা আত্মহত্যার মতো ভয়াবহ ইচ্ছার দিকেও ঠেলে দিতে পারে আমাদের। অন্য দিকে, ক্রমাগত ঘুমের অসুবিধা নেতিবাচক চিন্তা বাড়ায়, অবসাদের দিকে ঠেলে দেয়।

ইউনিভার্সিটি অব ম্যাঞ্চেস্টারের গবেষক ডোনা লিটলউড বলেন,  ‘‘সমস্যায় ডুবে থাকলে অনেক সময়ই রাতে ঘুম আসতে চায় না। এতে আরও বেশি অসহায় বোধ করেন তারা। সমাধানের উপায় খোঁজার থেকে আত্মহত্যা করে পালিয়ে যাওয়াকেই তখন শ্রেয় মনে হতে থাকে।’’

সানবিডি/ঢাকা/আহো