‘বিবাহিত নারীকে প্রেমিকের নাম প্রকাশ করতে হবে’
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১২:৪৫:৫১
সন্তান গর্ভে ধারণের আগে কোনো নারী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ বা প্রেমিকের শয্যাসঙ্গী হলে তার নাম নথিভুক্ত বাধ্যতামূলক করতে আইন করতে যাচ্ছে জার্মানি। কেবল অভিভাবকত্বের মামলার প্রশ্নে এ আইন কার্যকর হবে। বুধবার এ আইনের খসড়া দেশটির পার্লামেন্টে উত্থাপন করা হবে।
জার্মানির বিচারমন্ত্রী হেইকো মাস বলেছেন, ‘ভুয়া (যিনি আসল বাবা নন) বাবাকে ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিতে আমাদের আরো বেশি আইনি সুরক্ষা দিতে হবে।’
প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, অভিভাবকত্বের প্রশ্নে কিংবা মামলার ক্ষেত্রে গর্ভধারণের আগে কোনো জার্মান নারী স্বামী ব্যতীত অপর কোনো পুরুষ কিংবা প্রেমিকের শয্যাসঙ্গী হলে তার নাম প্রকাশ করতে হবে। একই সঙ্গে এই নাম সরকারি নথিতে অন্তর্ভুক্ত করতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














