আ.লীগের উপদেষ্টা পরিষদের সভা আগামীকাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-০৬ ২০:২৯:৫৫
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আগামীকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ জুন) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














