মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১৫:৪৪:২৩
আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এদিন বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক চিকিৎসা, তার স্বাস্থ্যের অবস্থাসহ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন মহাসচিব।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














