কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

আপডেট: ২০১৬-০৯-১৭ ১০:৩৪:০৩


bd_pratidin_eidবা‌ড়ি ফিরতে কমলাপুরে মানুষের ঢল নেমেছে। ঈদের ঠিক আগের দিন হওয়ায় সবারই চেষ্টা কোনোভাবে বা‌ড়ি ফেরা। কিন্তু শেষ সময়ে এসেও রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেস, খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ও রংপুর রুটের রংপুর এক্সপ্রেস শি‌ডিউল বির্পযয় কাটিয়ে উঠতে পারেনি। তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর ছাড়ছে ট্রেনগুলো।  ‌সোমবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর রেলস্টেশন প্লাটফর্ম ঘুরে দে‌খা গে‌ছে কাঙ্ক্ষিত ট্রেনের অ‌পেক্ষায় প্লাটফ‌র্মে ক‌য়েক হাজার মানুষ। প্র‌তি মুহূর্তে স্টেশ‌নে বি‌ভিন্ন সড়ক থে‌কে এসে জ‌ড়ো হ‌চ্ছেন মানুষ।

‌স্টেশন ম্যা‌নেজার সিতাংশু জানান, কিছু ট্রেন দে‌রি হ‌বে ছাড়‌তে। কারণ এগু‌লো এখ‌নো বি‌ভিন্ন গন্তব্য থে‌কে ফেরে‌নি।  ত‌বে এসব ট্রে‌নের সম্ভাব্য সময় হি‌সে‌বে বলা হ‌য়ে‌ছে রাজশাহীগামী ধূম‌কেতু এক্স‌প্রেস সকাল ৬টায় ছাড়ার কথা থাক‌লেও তিন ঘণ্টা দে‌রিতে সকাল ৯টা ৫০ মি‌নিটে ছাড়বে।  রংপুর এক্স‌প্রেস সকাল ৯টায় ছাড়ার নির্ধা‌রিত সময় থাক‌লেও সা‌ড়ে তিনঘণ্টা দে‌রি ক‌রে ছাড়‌বে সাড়ে ১২টায়। এদিকে প্লাটফর্মে অ‌পেক্ষা কর‌ছেন কর্ণফু‌লি, অ‌গ্নিবীণা, একতা, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, মহুয়া,  তিতাস ট্রেনের যাত্রীরা।