চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৭ ১৮:২৭:৪৭
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বারিধারায় দূতাবাস কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও পিরোজপুর জেলা বিএনপি নেতা শাহজাহান মিলন উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














