আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-৩০ ১১:০৬:৪১
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২৩ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি ,২৪-জুন,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৩৯ পয়সা।
৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













