ছাত্র-শিশু-জনতার রক্তে রঞ্জিত এই সরকার: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-০৪ ১২:৪৩:০৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগে যতো বিলম্ব করবে; ততো বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগও।
তিনি বলেন, দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে, ছাত্র-শিশু-জনতার রক্তে রঞ্জিত এই সরকার।
রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ফখরুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। সরকার বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে- এমন অভিযোগ তার।
নিরীহ জনতার বিরুদ্ধে দলীয় লোকদের লেলিয়ে দেয়া হচ্ছে- এমনটাও অভিযোগ করেন ফখরুল। তিনি জানান- ত্রাস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার। দলের সকল স্তরের নেতাকর্মী, সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














