বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৬ ১৭:২৫:৫১
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
সোমবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং দলের পদ স্থগিত হওয়া শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলরও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














