বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৭ ০৯:৫৩:৫১
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














