কুমিল্লায় ১৯তম শো-রুম খুলল গ্লোবাল ব্র্যান্ড
প্রকাশ: ২০১৬-১০-০২ ১৪:০৯:৩৯
তথ্য প্রযুক্তির সেবাকে আরও বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী প্রাচীন শহর কুমিল্লায় শাখা খুলেছে দেশের স্বনামধন্য প্রযুক্তি পণ্য আমদানিকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
এ নিয়ে পরিবেশক কোম্পানিটির ১৯তম শাখার যাত্রা করল। আজ শনিবার কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় এর আর্টিসান নাসির সেন্টারের ৫ম তলায় এই শাখাটির ফিতা কেটে উদ্বোধন করেন ফরহাদ উল্লাহ বিসিএস কুমিল্লার চেয়ারম্যান এবং আইটি প্যালেস কুমিল্লার স্বত্তাধিকার নজরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জিএম জনাব সমীর কুমার দাশ ও জনাব কামরুজ্জামান। এছাড়া আরও ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম, এজিএম, ম্যানেজারসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। উদ্ভোধনী অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের উদ্দেশ্যে আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














