সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৮-২৯ ২১:০৭:৫৬
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। একইসঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, হিসাব স্থগিত করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














