৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন হবে: অর্থ উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ১৫:৩৯:০৫
বাজারে প্রচলিত ৫, ১০ ও ২০ টাকার নোট পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়াও জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
উপদেষ্টা আরও জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হতে পারে। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














