সাবেক এমপি মাজহারুল ইসলাম গ্রেপ্তার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-১১ ১৭:২৬:০১


ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এম জি