বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৯ ০৮:২৩:৫১
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হয়েছে এ ইউনিটের কমিটি।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ১২টার পর সংবাদ মাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বাতিলের বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত ৭ জুলাই যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়েছিল।
নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, হঠাৎ করে কেন কমিটি ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক কারণ জানি না। তবে, এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তো আছে। এটুকু নিশ্চিত যে, তাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকলে কমিটি ভেঙে দেওয়ার কথা নয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














