সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৯ ১০:৪৯:১৮
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণের মাধ্যমে জামিনের আবেদন করতে আদালতে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। পাশাপাশি আপিল শর্তে জামিন আবেদনও করবেন তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













