সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি সম্ভব: নতুন আইনজীবী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৯ ১৫:১৯:২২
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার নতুন আই্নজীবী অ্যাডভোকেট শিশির মুনির বলেছেন, এ মামলার নিষ্পত্তি এখনও সম্ভব। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এবার বিচারের মুখোমুখি করা যাবে।
এ মামলায় শিশির মুনিরকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দিয়ে রুনির ভাই মেহেরুন বলেন, আওয়ামী সরকারের সময় বিচার চাওয়া লজ্জাজনক ছিল। তবে এবার আমরা বিচারের স্বপ্ন দেখছি।
আইনজীবী বলেন, সাগর-রুনি হত্যার যথেষ্ট ক্লু আছে। নিম্ন আদালতে আবেদন করে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে নিজ বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার হয়। ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের। এরপর সে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ১১০ বার সময় নেয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কর্মকর্তারা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













